মাটিরাঙ্গা সেনা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কেক কাটা, প্রীতিভোজ ও বিশেষ মোনাজাতসহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (১ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসির হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।
এসময়, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. মাহমুদুন্নবী, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরাসহ বিভিন্ন সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। দেশকে এগিয়ে নিতে সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যহত থাকবে।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা