ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর কবিরহাটে যুবলীগের দু’পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ৪:১০

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে একই সময় কাছাকাছি স্থানে তারুণ্যের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এসময় কবিরহাট পৌর এলাকায় গণ-জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, র‌্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা সুলতানা। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ সংক্রান্ত একটি আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে।

জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় কবিরহাট সরকারি কলেজ মাঠে তারুণ্যের সমাবেশের আয়োজন করে উপজেলা যুবলীগ। একই সময় কলেজ গেইট সংলগ্ন মুজিব চত্বরে একই কর্মসূচীর ডাক দেয় পৌরসভা যুবলীগ। দুপুরের মধ্যে সমাবেশকে কেন্দ্র করে স্টেইজ নির্মানের কাজও শুরু করা হয়। যুবলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে গতকয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো। ফলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিরাজমান উত্তেজনাকে কেন্দ্র করে সভাস্থল’সহ কবিরহাট পৌর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা মাথায় রেখে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, টহলে থাকবে র‌্যাব ও বিজিবি।

কবিরহাট পৌরসভা যুবলীগের সভাপতি আবুল বাসার বাবুল বলেন, আমরা কেন্দ্রের নির্দেশে তারুণ্যের সমাবেশের আয়োজন করেছি। উপজেলা যুবলীগের ওপর আমাদের আস্থা না থাকায় আমরা পৌরসভার পক্ষ থেকে আলাদা আয়োজন করেছি।

কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির বলেন, কেন্দ্রীয় যুবলীগের আদেশক্রমে আমরা বৃহস্পতিবার বিকেলে কবিরহাট বাজারে র‌্যালি ও পরে সরকারি কলেজ মাঠে তারুণ্যের সমাবেশের আয়োজন করা হয়। পৌরসভা যুবলীগকে আমাদের সাথে সমন্বয় করে সভা করার আহবান করা হলেও তারা নিজেরাই পাল্টা সমাবেশের ডাক দিয়েছে। আমাদের দলের মধ্যে কোন গ্রুপিং নেই কিন্তু তারা কেনো এটা করেছে তা আমার জানা নেই।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভবিক রাখতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারা চলাকালিন সময় র‌্যাব ও বিজিবি 

এমএসএম / এমএসএম

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা