পিরোজপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এ্যাড কানাই লাল বিশ^াস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জয়েন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ করে দেশকে পঙ্গু করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্ন্য়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হরতালের নামে পিরোজপুরে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে। এই দেশ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। তাই আগামী নিবাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত