রাঙ্গুনিয়ায় দুটি বাস ভাঙচুর ও একটি বাসে আগুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাস্তার পাশে রাখা দুটি বাস ভাঙচুর ও একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোররাত ৪ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা গণবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, বাসগুলো কাপ্তাই সড়কের পরিবহন সংস্থা এবি ট্রাভেলসের মালিকানাধীন। এবি ট্রাভেলসের অন্যতম পরিচালক রাসেল চৌধুরী জানান, তাদের বাসগুলো বরাবরের ন্যায় চন্দ্রঘোনা গণবিদ্যালয়ের সামনের নির্ধারিত স্থানে রাখা হয়। ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে ১০/১৫ জন মুখোশধারী দেশীয় অস্ত্রহাতে সেখানে হামলা চালায়। তারা প্রথমে একটি বাসে পেট্টোল দিয়ে আগুন লাগিয়ে দেয়া হয়। এছাড়া ভাংচুর করা হয় আরও দুটি বাস। এরপর তারা পাশের পাহাড় দিয়ে পালিয়ে যায়। ভাগ্যক্রমে বাসের ভেতর থাকা ৪ জন স্টাফ কোনরকম প্রাণে রক্ষা পেয়েছেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
Link Copied