টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা যুবলীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২ নভেম্বর )সকাল ১১ টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক বাবুল হাজরা'র নেতৃত্বে প্রায় দেড় হাজার মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে সূরা ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি কামাল হোসেন শেখ, আমিন উজ্জামান খান মিলন, সদস্য জাহাঙ্গীর হোসেন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমবি সাইফ, গোপালগঞ্জ সদর যুবলীগের সভাপতি জায়েদ মাহমুদ বাপ্পি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বিশ্বাস, সাবেক সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সদস্য এস এম ইস্রাফিল, কোটালীপাড়া আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সহ সভাপতি কামরুল হাসান শাহ, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, কোটালীপাড়া উপজেলা মহিলালীগের আহবায়ক সাবানা খানম জেসি, যুবলীগ নেতা দুলাল শেখ, শেখ কাইয়ুম হোসেন, এ্যাড.তাজুল ইসলাম, বদিউজ্জামান দাড়িয়া, কান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ রায়, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাধন হাজরা, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন,সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামিরসহ ১১টি ইউনিয়নের সভাপতি সাধারণ ও ১০৮ টি ওয়ার্ডের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied