শাহজাদপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণ সচেতনতা সম্পর্কে আলোচনা সভা
শাহজাদপুরে পুনঃ গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি, দুর্নীতি প্রতিরোধ ও গণ সচেতনতা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ গোলাম সাকলায়েন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, জমিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার প্রমুখ।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন