খাগড়াছড়িতে প্রশাসনের মহড়া তৃতীয় দিনেও অবরোধ পালিত
খাগড়াছড়িতে প্রশাসনের মহড়া তৃতীয় দিনেও অবরোধ পালিত। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা শহরে মহড়া দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩) সকাল ১০টার পর খাগড়াছড়ি জেলা শহর পরিদর্শন ও পর্যবেক্ষণে মাঠে ছিলো খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর। সাথে ছিলো আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্যানরা।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন প্রশাসনের সমন্বয়ে জেলা শহরের ভাঙাব্রীজ,শাপলা চত্বর,বাস টার্মিনাল,স্বনির্ভর থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন। অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়িতে দুর পাল্লার যাত্রীবাহি বাস চলাচল না করলেও কাঁচামালের ট্রাক,আন্ত:জেলা সড়কে অভ্যন্তরীন গাড়ী চলাচল স্বাভাবিক ছিলো।
তবে তৃতীয় দিনের অবরোধে রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। সর্তক অবস্থানে মাঠে সরব উপস্থিতি ছিলো খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের।
এদিকে পুলিশের পক্ষ থেকে অবরোধের অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ মাঠে অতিরিক্ত সর্তকতা লক্ষ করা গেছে। জেলা শহরসহ উপজেলাগুলোতে মোটর সাইকেল,টমটম ও সিএনজিসহ ছোট পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে পরিবহন চলাচলের সংখ্যাও। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে ঢিলেঢালা ভাবে প্রভাবহীন সড়ক অবরোধ বলাচলে বিএনপির।
প্রশাসনের মহড়াকালে খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, অবরোধের তৃতীয় দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ,বিজিবির সমন্বয়ে যৌথ টহল অব্যাহত রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। খাগড়াছড়ি জেলা ও ৯ উপজেলায় পুলিশের পাশাপাশি ৫ শতাধিক আনসার সদস্যও মোতায়েন রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। এতে জনগনের জীবন যাত্রার মান স্বাভাবিক থাকবে বলে তিনি জানান।
অবরোধের পরিস্থিতি ও সার্বিক বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, অবরোধ হলেও স্বাভাবিক নিয়মেই সব স্বচল রয়েছে। আঞ্চলিক সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোন ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। সবাই মিলে সম্মনিতভাবে নাশকতারোধে তৎপর আছে প্রশাসন। কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
টুঙ্গিপাড়ার কৃতী সন্তান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম, উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী
দুই মামলায় সাভার থানা ছাত্রদল নেতা মাহাবুব সামিরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা
জয়পুরহাটে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদ সীমার ২৩ সেন্টিমিটার উপর, বাড়ছে আতংক
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
নদীতে ইটের সঙ্গে বাঁধা নবজাতকের মরদেহ,পূর্বধলায় চাঞ্চল্য
ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য র্যালি
বড়লেখায় মতবিনিময় সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী; সরকারকে ভূতে পেয়েছে তাই উল্টো পথে হাঁটছে
মায়ের মুক্তি চেয়ে ৮ বছরের শিশুর নীরব আকুতি, কোটালীপাড়ায় ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান
মাদক যেন ফেরিওয়ালার বাদাম, হাত বাড়ালেই মিলছে