ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ঘরে ঢুকে মারধর করে স্বর্ণ-টাকা লুটের অভিযোগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৩ বিকাল ৬:৬

চট্টগ্রামের বাঁশখালীতে ঘরে ঢুকে ভুক্তভোগী পরিবারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।১ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের ৫ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটেছে, এই নিয়ে ভুক্তভোগী পরিবারের মোঃ মিজানের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় একটি এজাহার দায়ের করেছে।

অভিযুক্তরা হলো, ওই এলাকার পেচু মিয়ার পুত্র  মোঃ আক্কাস, মোঃ বেলাল, পূর্ব পালেগ্রামের মৃত বজল আহমদের পুত্র মোঃ আজিম, ও মোঃ হাসেম এর পুত্র মোঃ জসিমসহ আরো ৫/৬ জন অজ্ঞাতনামা আছে মর্মে মামলার এজাহার সুত্রে জানা গেছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে আসামীরা  দেশীয় দা, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বেআইনি ভাবে ভুক্তভোগী পরিবারের ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ভুক্তভোগী আলী আহমদ, মাবিয়া খাতুন, রবিউল হাসান সাকিবসহ পরিবারের সদস্যদের রক্তাক্ত আঘাত করেছে। এসময় আসামীরা ভুক্তভোগী পরিবারের ঘরে রক্ষিত নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, ৪ লক্ষাধিক টাকার স্বর্ণাংলকার লুট করে নিয়ে আসামীরা,এছাড়াও আরো অন্তত ২ লক্ষাধিক টাকার ঘরের মালামাল ভাংচুরসহ  আসামীরা প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে বলে এজাহারে উল্লেখ করেছে বাদী মমতাজ।

এবিষয়ে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত  করে বলেন, বুধবার সন্ধ্যার দিকে পালেগ্রামের ৫ নং ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটেছে,খবর পেয়ে পুলিশ সদস্যদের সাথে নিয়ে দুই বার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে ভুক্তভোগীরা থানায় আসামীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করার কথা বলেছিল বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির