এক সাহসী নারীর উদ্যেক্তা হয়ে উঠার গল্প
জীবনে পথ চলার ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে এই বাস্তবতাকে সামনে নিয়ে চলার নামই জীবনযুদ্ধ। তেমনি এক নারী জীবন যুদ্ধ অবতীর্ন হয়ে সফলতার মাধ্যমে নিজেকে তুলে ধরে পরিবারের গন্ডী পেরিয়ে জেলা থেকে দেশ ব্যাপি ব্যাপ্তি অর্জন করেছে কোমড়ার বড়ি বানিয়ে স্ব উদ্দ্যোগী নারী উদ্যাক্তা যশোরের ঝিকরগাছা উপজেলার ফারজানা আক্তার তুলি। বর্তমান বাংলাদেশের ডিজিটাইলাইজেশন যুগে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির অন্যতম বাহক স্মার্ট ফোন, ল্যাপটোপ,ওনলাইন মিডিয়া, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে নিজে কুমড়ার বড়ি বানিয়ে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বিক্রি করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরন করতে চলেছে।
উদ্যেক্তা হওয়ার গল্প কিভাবে শুরু জানতে চাইলে ফারজানা আক্তার তুলি বলেন,বিশ্বব্যাপী করুনার ভয়াবহতায় মানুষের জীবন যাপনে যখন নাভিশ্বাস এসে যাচ্ছিল,পৃথিবীতে বেচে থাকার আকুতিভরা মন নিয়ে পথ চলার জন্য অর্থনৈতিক সাপোর্ট পাওয়ার জন্য আত্বনির্ভরশীলতার কথা ভেবে মা শাহানাজ বেগম কর্মজীবনে যশোরের জাগরনী চক্রের বুটিকের কর্মের সাথে যুক্ত থাকায় সেখান থেকে অনুপ্রেরনার উৎস্য হিসাবে নিজেকেও দাঁড় করানোর চেষ্টা করি। তবে আমি শুরু করি কুমড়ার বড়ি তৈরী করে বাজারজাত করনের মধ্যে দিয়ে উপার্জনের পথ তৈরী করার যা ২০০০ সালের শুরুর দিকে এরপর সেটিকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বুটিকে কাজ করি, সেলাই কাজে ছোট বেলা থেকে মায়ের সহযোগিতা পেয়েছিলাম। এছাড়া গুড়, পাটালি তৈরী করে বিক্রয় শুরু করি যা আমাকে লাভবান হতে সহযোগিতা করে। সবশেষে জুয়েলারি জিনিস সহ বিভিন্ন প্রশাধনীদ্রব্য দেশের বিভিন্ন জায়গায় থেকে ক্রয় করে তা বিক্রি করে থাকি। বর্তমান আমার সার্বিক অবস্হা অনেক ভাল এর দিকে। এখন ভাবি আমার মত বেকার গ্রস্হদের কর্মক্রেত্র দিয়ে স্বাবলম্বী করে তুলি। এতে নিজেদের জীবনমান উন্নয়নের সাথে সাথে দেশের অর্থনৈতিক অবস্হা ভাল হবে।
পরিসংখ্যান মতে বাংলাদশে ১ কোটি ৬৮ লক্ষ নারী কৃষি, শিল্প ও সেবা খাতে অর্থনৈতিকভাবে উন্নয়নের অবদান রেখেছে। বর্তমান নারীরা উৎপাদনমুখী উদ্যেক্তা হয়ে দেশের অর্থনৈনিক উন্নয়নে যুক্ত হচ্ছেন প্রতিমাসেই। তথ্য অনুসন্ধানে জানা যায় প্রতিমাসে কৃষি, শিল্প ও সেবামুলক কাজে প্রায় দুই লক্ষ নারী যুক্ত হচ্ছে, তারই ধারা অনুসরন করে নতুন উদ্যাক্তা হিসাবে নাম অন্তর্ভূক্ত করেছেন নারী উদ্যাক্তা ফারজানা আক্তার তুলি। বর্তমান কৃষি খাতে নিয়োজিত আছে ৯০ লক্ষ ১১ হাজার নারী।
উদ্যেক্তা হিসাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঝিকরগাছা পৌরসভাধীন পারবাজার বাহিলা পাড়ার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেন ও শাহানাজ। তার এই যাত্রাপথের বাধা হয়ে দাড়িয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা প্রতিবেশীদের অনেকে বলতে শুরু করে যে, নারী হয়ে অনলাইনে ব্যবসা করে বেড়ায়। সেসব কথায় বসে না থেকে নিজে নিজে পণ্য ডেলিভারী দিয়ে কাস্টমারদের পৌছে দেয় এবং বাজার থেকে পণ্য ক্রয় করে তা আবার বাজারকরনে ব্যস্ত থেকে নিজের পেশায় নিয়োজিত থাকতে পিছপা হননি। মূলধনের টাকা সামান্য পাচহাজারের মত প্রবাসী স্বামী মো আনোয়ার হোসেনের সহযোগিতা পায়। তার এই টাকায় ব্যবসায়ের মুলচাবিকাটি হিসাবে কাজে লাগায়। সেই মূলধনের টাকা কাজে লাগিয়ে প্রতিমাসে আয় করে ২০ থেকে ৩০ হাজার টাকা যা তার নিজের সাংসারিক কাজের পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনেরও সহযোগিতা করে থাকি। এখন আর কারো কাছে হাত পাতা লাগেনা। নিজের অর্জনের টাকা খরচ করতে আনন্দ লাগে অনুভুতি প্রকাশ করে তুলি বলেন।
প্রথমে কুমড়া বড়ি দিয়ে যাত্রা শুরু করলেও ধাপে ধাপে ব্যবসা নতুন সংযোগ হিসাবে যুক্ত করেন গুড়,পাটালি, বুটিক ও হাতের তৈরী পোশাক,কাথা ও গার্মেন্টসের পণ্য। বর্তমান আধুনিক প্রযুক্তি অনলাইনে অর্ডার নিয়ে তা নিজে ডেলিভারী দেওয়ার মাধ্যমে কাস্টমারদের পণ্য পৌছে দিতে ভুমিকা পালন করে থাকেন। ভবিষ্যৎ আমার স্বপ্নের কাজের প্রতি সমাজের অথবা সরকারি সাহায্য পেলে আরো অনেক বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করার মধ্যে দিয়ে একটি শোরুম দাড় করানোর ইচ্ছা পোষণ করছি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন