কেরানিগন্জ উপজেলা প্রশাসনের অভিযানে আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়াই কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ২ রা নভেম্বর বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকায় একটি প্রভাবশালী মহলের কবল থেকে এই সম্পত্তি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম ও কেরানীগঞ্জ সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুনের নেতৃত্বে ভূমি অফিসের লোকজন উদ্ধারকৃত জায়গায় একটি সাইনবোর্ড লাগিয়ে দেন এবং জায়গাটির চারপাশে সীমানা পিলার স্থাপন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভেয়ার মোহাম্মদ জহির।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার( ভূমি) মনিজা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে সাবান ফ্যাক্টরি এলাকায় এই মূল্যবান জায়গাটির সন্ধান পাওয়া যায়। জায়গাটি দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল দখল করে নিজেদের কাজে লাগিয়ে আসছিলেন।
উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এই জায়গাটি উদ্ধার করে তার চারপাশে সীমানা পিলার স্থাপনসহ একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি। কেরানীগঞ্জে কোথাও কেউ সরকারি সম্পত্তি দখল করে রাখতে পারবেনা। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন