ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

শান্তিগঞ্জে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৩ দুপুর ২:৪৭

১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত ইতিহাসের নির্মম, বর্বরোচিত ও নৃশংসতম ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়িতে এ আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জ্যােতি ভূষণ তালুকদার, সহ-সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব মোঃ হসনাত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুবেল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল,  জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ সোহান, উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জামিনুল হক, সহ দপ্তর সম্পাদক আরটিএন নিজাম উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো শহীদুর রহমান শহীদ, সদস্য নাজির মিয়া, জালাল মিয়া, সুফি মিয়া, সালেহ আহমেদ চৌধুরী হীরা, পূর্ব পাগলা সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক খান, সাধারণ সম্পাদক সমশর মিয়া, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলন আহমেদ, সহ-সভাপতি সমীরন দাশ সুবীর, সহ-সভাপতি সুদীপ কুমার দাশ, উপজেলা ছাত্রলীগের বায়েজীদ অপি এবং শিমুলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফকরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা পরবর্তী নিহত জাতীয় ৪ নেতার স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা