নবীনগরে আখ চাষে সম্ভাবনার নতুন দুয়ার
আখ একটি বর্ষজীবী ফসল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আখ (গেন্ডারি) চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন উপজেলার লাউর-ফতেহপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের কৃষক দুলাল মিয়া। আখ অন্যান্য ফসলের চেয়ে দীর্ঘ মেয়াদী হলেও লাভ বেশি হওয়ায় ক্রমেই উপজেলা জিনদপুর ইউনিয়নের মালায় বাঙ্গরা গ্রামে বাড়ছে আখ চাষীর সংখ্যা। স্থানীয় কৃষি বিভাগ বলছে- আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে আশানুরূপ ফলন ও বাজারে বেশ চাহিদা থাকায় দিন দিন আখ চাষের প্রতি আগ্রহ বাড়ছে। আখ একটি রসালো ও মিষ্টি জাতীয় ফসল। স্থানীয় ভাবে চাহিদা থাকায় ও বাজারে ন্যায্য মূল্য পাওয়ার কারণে নবীনগরের বেশ কয়েক জন চাষী এখনও আখ চাষ ধরে রেখেছেন। কৃষি বিভাগ সূত্রে জানা যায়- চলতি মৌসুমে উপজেলায় মাত্র তিন বিঘা জমিতে আখের চাষ হয়েছে। কৃষি অফিসের দেওয়া ঈশ^রদী ১৫, ১৭, ২৭ এবং বিএসআরআই-১ জাতের আখের চারা রোপণের ফলে চলতি মৌসুমে আখ চাষে বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছে। বিঘা প্রতি ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করে বিক্রি করছে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। খুচরা বাজারে আকার ভেদে প্রতিটি আখ বিক্রি হচ্ছে ৩০ থেকে ১০০ টাকায়। আখ চাষিরা বলেন- ঝড়-তুফানে ক্ষতি না করলে আখ চাষ নিয়ে তেমন কোন ক্ষতিতে পড়তে হয় না। তা ছাড়া আখ চাষে সার ও কীটনাশক তেমন ব্যবহার করতে হয় না, তবে সেচের প্রয়োজন হয়। আখের সঙ্গে সাথী ফসল হিসেবে অন্য ফসলও চাষ করা যায়। আখ চাষ পদ্ধতি সম্পর্কে কৃষকরা আরও বলেন- আখ চাষ করতে প্রথমে জমি ৩ থেকে ৪ বার চাষ ও কয়েকবার মই দিয়ে জমি প্রস্তুুত করতে হয় এবং জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা প্রয়োজন। কার্তিক-অগ্রহায়ণ থেকে শুরু করে ফাগুন-চৈত্র মাস পর্যন্ত আখের চারা রূপন করতে হয়। উপজেলার পাক হাজীপুর এলাকার আখ চাষি জামির হোসেন বলেন- আগে অন্য ফসলের চাষ করতাম এখন আখের চাষ করি। এ মৌসুমে এক বিঘা জমিতে আখ চাষ করেছি। এতে খরচ হয় প্রায় ৩০ হাজার টাকা। ফলন ভাল হয়েছে, আশা করি এক লাখ টাকার আখ বিক্রি করতে পারব। বাজারের খুচরা আখ ব্যবসায়ী সুমন আহম্মেদ বলেন- এখন আখের বাজার ভাল। এর মধ্যে একটি ক্ষেতের আখ ৯০হাজার টাকা বিক্রি করেছি। আর একটি আখ ক্ষেত এক লাখ টাকা বিক্রি করতে পারব বলে আশা করি। নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন- “আখ চাষে সার ও কীটনাশক তেমন ব্যবহার করতে হয় না। স্বল্প পরিশ্রম ও কম খরচে আখ চাষে বেশি লাভবান হওয়া যায়। নতুন নতুন জাতের আবির্ভাব ঘটিয়ে এবং ছত্রাকের আক্রমন (আখের লাল পচন রোগ) কমিয়ে আনার মাধ্যমে আখ চাষে চাষীদের উদ্বুদ্ধ করতে নানা ভাবে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ”।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন