নন্দীগ্রামে অফিসের কাজ বন্ধ রেখে এসিল্যান্ডের বাজার করতে হয় অফিস সহকারীর
বগুড়ার নন্দীগ্রামে অফিস চলাকালে সরকারি কাজকর্ম বন্ধ রেখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)' এসিল্যান্ড কুরশিয়া আক্তারের বাজার করতে হয় অফিস সহকারীর এমন তথ্য পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রার্থীরা অপেক্ষা করছে সেবা গ্রহনের জন্য অথচ অফিসে ঝারুদার ব্যতিত কেউ নেই। প্রায় দুই ঘন্টা পর দেখা মিললো অফিস সহকারী মোঃ আলিম হোসেন একটি বিশাল আকৃতির মাছ ও কাঁচা বাজার নিয়ে অফিস কক্ষে প্রবেশ করছেন। অফিস চলাকালে এতক্ষন কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে অফিস সহকারী আলিম হোসেন জানান এসিল্যান্ড স্যারের বাজার করলাম। এসিল্যান্ড স্যার সকালে ফোন করে জানিয়েছে একটা বড় মাছ, পেয়াজ ও কাঁচা তরকারি কিনে তার বাসায় দিয়ে আসতে তাই এতক্ষন এসিল্যান্ড স্যারের বাজার করলাম। আমার কিছু করার নেই এসিল্যান্ড স্যারের নির্দেশ পালন করতেই হবে। উক্ত বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)' এসিল্যান্ডের সরকারি মোবাইল নাম্বারে ফোন করলে তা বার বার ব্যস্ত দেখায়, পরে জানতে পারি নাম্বারটি ব্ল্যাকলিষ্টে রেখেছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হুমায়ুন কবিরের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড