ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় জেল হত্যা দিবস পালন


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৩-১১-২০২৩ বিকাল ৬:৫৩

গাজীপুরের কাপাসিয়ায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মভূমিতে যথাযোগ্য মর্যাদায় ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে কাপাসিয়া বাসস্যান্ড এলাকায় তাজউদ্দীন চত্বরে তাজউদ্দীনের ম্যুরালে গাজীপুর জেলা পরিষদ, কাপাসিয়া উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে জেল হত্যা দিবস উপলক্ষে সকাল দশটায় শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মফিজ উদ্দিন আহমেদসহ অন্যরা।

এছাড়া কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতা-কর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ