ফুলছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত
সারা দেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার (০৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা তাসনিম এর সভাপতিত্বে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, গণ উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপক আল ফারুক সরকার মুরাদ,
সহকারী পরিদর্শক মঞ্জিল হোসেন সরকার, সমবায়ী আমিনুল ইসলাম, এনামুল হক মধু প্রমুখ। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সমবায়ীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর