ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নবীনগরে শিম চাষে সফলতা


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ১:২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সবজি চাষির চোখে-মুখে এখন তৃপ্তির হাসি। উচ্ছাসের ছাপ অনেকটাই স্থান হয়েছে  তাদের শীত কালিন শিম চাষের মধ্যে । সাধারণত শীত কালে শিম চাষ করা হয়। এবার নতুন ‘বারি-৪’ ও ‘ইপসা-১’ জাতের শিমের ফলন ভাল হয়েছে। শীত কালে শিম চাষে ফলন ও দাম দুটোই ভাল পাচ্ছেন তারা। সরজমিনে পৌরসভা সংলগ্ন ইসলামপুর এলাকা ঘুরে দেখা যায়, প্রচুর শিমের মাচা। ছড়ায় ছড়ায় ঝুলছে শিম। এ বিষয়ে জানতে চাওয়া হয় ওই এলাকার সবজি চাষি রজব অলীর নিকট। সে নিজেকে একজন সফল শিম চাষি হিসেবে গড়ে তুলেছেন। তিনি দিন মজুর সদস্যদের নিয়ে সারা দিন শিমের মাচায় পরিশ্রম করে বিক্রির পাশাপাশি বীজ ও উৎপাদন করবেন। গত বছর ৭ হাজার টাকা খরচ করে ২০ শতাংশ জমিতে শিম চাষ করে প্রায় ৭০থেকে ৭৫ হাজার টাকা আয় করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলতি মৌসুমে ১৫/১৬ হাজার টাকা খরচে ৫৫ শতাংশ জমিতে উচ্চ ফলনশীল শিমের চাষ করেন। এর মধ্যে ৩০ শতাংশ শুধু বীজ উৎপাদনের জন্য এবং বাকী ২৫ শতাংশ জমির শিম সবজি হিসেবে ১৫ দিন যাবত বাজারে বিক্রি করছেন। চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে শীতের সব্জী শিমের চাষ করা হয়েছে। ইউনিয়ন গুলো হল কৃষ্ণনগর, বীরগাঁও, নাটঘর, ইব্রাহিমপুর, জিনদপুর, শ্যমগ্রাম, বড়িকান্দি ও সলিমগঞ্জ। এ সব এলাকা থেকে প্রতিদিন প্রচুর শিম বাজারে পাইকারী ও খুচরা দরে বিক্রি করা হচ্ছে। কৃষ্ণনগর  ইউনিয়নের শীতারামপুর গ্রামের রাজ্জাক মিয়া জানান- এ বছর আমি ৬ হাজার টাকা খরচ করে শিম ক্ষেত করে ছিলাম। আমার খরচ ওঠে গেছে, বিক্রিও হচ্ছে বেশ ভাল। আগামীতে আর ও বেশী চাষাবাদ করব। আরেক সবজি চাষি মজিদ মিয়া বলেনÑ তিনি ও প্রায় এক বিঘা জমিতে শীত কালীন শিম চাষ করেছেন। তিনি বলেন, এই বছর পোকা মাকড়ের উপদ্রব কম। তাই ওষুধ, সারের খরচও কম। এখন শিমের বাজার দর ও ভাল। প্রতি কে.জি শিমের মূল্য পাচ্ছি ৬০ থেকে ৬৫ টাকা। শিম চাষি রাজ্জাক বলেন, আশি^ন মাসের প্রথম দিকে এই শিমের বীজ বপন করতে হয়। চারা বের হওয়ার ২৫ থেকে ৩০ দিনের মাথায় গাছে ফুল আসা শুরু হয়। দেড় মাস বয়সের গাছ থেকে শিম তোলা শুরু হয়। তিন থেকে চার দিন পর পর শিম তুলে বিক্রি করি। ইতিমধ্যে তিনি তার জমি থেকে উৎপাদিত প্রায় ২২ হাজার টাকার শিম বিক্রি করেছেন। গত শুক্রবার (০২/১১/২৩)  উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, শীতের আগাম বার্তায় কুয়াশায় ভেজা ভোরের আলোতে শিম ক্ষেতে কাজ করছেন কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন জানান- শিম প্রোটিন সমৃদ্ধ সবজি, এর বিচিও সবজি হিসেবে খাওয়া যায়। তাই এর চাহিদা ও ব্যাপক, চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় শিমের বাম্পার ফলন হবে, শিম চাষিরা ও লাভবান হবে বলে আশা করি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ