ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে কুতুবপুর ইউনিয়নে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারকে ক্ষতিপূরণের চেক প্রদান


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ১:২১
মাদারীপুর শিবচর উপজেলায় কুতুবপুর ইউনিয়নে জমি অধিগ্রহনের চেক পেলেন ২০ টি পরিবার। শনিবার(৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রায় সাড়ে ৬ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
 
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচরের কুতুবপুরে 'শেখ হাসিনা ইনস্টিটিউড অব ফ্রনটিয়ার টেকনোলজি' নির্মানের জন্য ৭০ একর জমি
অধিগ্রহন করা হয়েছে। জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে ক্ষতিপূরণের চেক। শনিবার ক্ষতিগ্রস্থ ২০ টি পরিবারের হাতে প্রায় সাড়ে ৬ কোটি টাকার চেক তুলে দেয়া হয়। নিজ এলাকায় বসে ক্ষতিপূরণের চেক পেয়ে আনন্দিত বলে জানান ক্ষতিগ্রস্থরা।
 
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুরের উপ-পরিচালক মো.নজরুল ইসলাম,শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মাহবুবা ইসলাম, শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিয়াজুল আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লাসহ অন্যরা।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা