ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনা দেশের মানুষের জন্য রাজনীতি করেনঃ পলক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ২:৫৮
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য রাজনীতি করেন। তিনি দেশের কৃষক, শ্রমিক, দরিদ্র, মেহনতি মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন।
 
শনিবার (৪ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পুরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। অসহায় মানুষের জন্য উন্নয়ন করছে। এক সময় প্রতিবন্ধী শিশু কোনো পরিবারে জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। এখন সেই সন্তান কারো বোঝা নয়। তারা বিভিন্ন সেক্টরে চাকরি করছে। আগে এসব মানুষের কথা কেউ চিন্তা করেনি। আওয়ামীলীগ সরকার এসে এসব অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী আমার এলাকার গৃহহীন ২ হাজার ৪০০ জন মানুষকে পাকা ঘর নিমার্ণ করে দিয়েছেন। সারাদেশে ২ কোটি মানুষকে ভাতার ব্যবস্থা করেছেন।
 
পলক আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁর ক্ষমতা, শক্তি এবং অর্থ দিয়ে এদেশের গরীব মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য। সিংড়ায় ১ লাখ ৯ হাজার পরিবারেরর মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল সুয়োগ ভোগ করছে। 
 
ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাদশার সভাপতিত্বে বক্তব্যে রাখেন-  উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ মো: ওহিদুর রহমান, ছাতারদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক পল্লব প্রমুখ।
 
এর আগে স্থাপনদিঘী থেকে উদিশা পর্যন্ত সাব-মার্সিবল রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পাকিশা উচ্চ বিদ্যালয় ও কালিগন্জ বনমালী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন তিনি। 

এমএসএম / এমএসএম

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট