ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ি রামগড় ৪৩ বিজিবির মাদক ধ্বংস অভিযান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৩:২৩

খাগড়াছড়ির রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিভিন্ন সীমান্তে জব্দকৃত এক কোটি ৬২ লাখ টাকার বিশাল মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার(৪ নভেম্বর) রামগড়ের পার্শ্ববর্তী ভুজপুরের বাগানবাজার হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, বিভিন্ন সময় রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ফটিকছড়ি ও মীরেরসরাই উপজেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকারের এ মাদকদ্রব্য জব্দ করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের রয়েছে, ৭ হাজার ২৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২৬৯ পিচ ভারতীয় বিয়ার ক্যান, এক হাজার ৯২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯ হাজার ৮৭৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪০৯ কেজি ৩৬ গ্রাম ভারতীয় গাঁজা, ২০৮ লিটার ভারতীয় চোলাই মদ, ৪০ পিচ টার্গেট ট্যাবলেট, ৪০ পিচ সেনেগ্রা ট্যাবলেট ও ৫০০ পিচ নিম সোলাইড ট্যাবলেট। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য এক কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকা। 

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। 

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, বিজিবির গোয়েন্দা ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের গ্রুপ কমান্ডার লে. কর্নেল মো. সুরুজ মিয়া, বিজিবির দক্ষিন-পূর্ব রিজিয়নের (চট্টগ্রাম) পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. সফিকুর রহমান, ৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ, ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ খান, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, মিরেরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ