ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। গতকাল শনিবার দিবসটি পালনে র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি আ'লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
"পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই স্লোগানে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম (বি,ডি হল)'এ গিয়ে শেষে কেক কাটা হয়। সেখানে ঠাকুরগাঁও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব রেজওয়ানুল হক বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ'লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, মুখ্য আলোচক পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বিশেষ অতিথি ঠাকুরগাঁও পি,বি,আই'র পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নাসির উদ্দিন যুবায়ের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, সাধারন সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ