ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৩:২৯

নওগাঁর নিয়ামতপুরে এক  যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে গলায় রশিদ দিয়ে আত্মহত্যা করে। পুলিশ সংবাদ পেয়ে নিজ বাড়ী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত- আবুল হাসনাত (২৮), উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মনসুর রহমানের ছেলে। বর্তমানে নিয়ামতপুর উপজেলা সদরের বাবু বাজারে বসবাস করেন। থানা ও পরিবার সূত্রে জানায়,  ৩ নভেম্বর শুক্রবার  রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। সকালে বাড়ীর অন্যান্য সদস্যরা তার শয়ন কক্ষে দেখে যে, বৈদ্যুতিক পাখার সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে আছে। সাথে সাথে থানায় সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবার সূত্রে আরো জানা যায়, মৃত- আবুল হাসনাত বেশ কিছুদিন যাবত মানসিকভাবে টেনশনে ছিলেন। বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত