ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৪:২১

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রামে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (০৪ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

সভায় অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।

উপজেলা সমবায় অফিসার ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, জাইকা কর্মকর্তা এবিএম সিদ্দীক, দক্ষিণ শ্রীপুর সমবায় সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল প্রিয়া।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ