ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৪:৩০

সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে (২১) তুলে নিয়ে মারধরের পর মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত রাহাত সরকারকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাহাত সরকার (২৫) গাজীপুরের জয়দেবপুর থানার পূর্ব চান্দেনা গ্রামের সাঈদ সরকারের ছেলে। বর্তমানে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় থাকেতেন। অভিযুক্ত রাহাত বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারকাজুল ইসলাম আকাশের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত।

মামলার অন্য আসামিরা হলেন- সাভারের বিরুলিয়ার আক্রান নামাপাড়ার জলিলের ছেলে মনছুর (৪০), একই গ্রামের নজরুলের ছেলে আশিক(২২), সাধানের ছেলে সাহিম(২৩), টিপুর ছেলে টুটুল (২৪)। নিহত হাসিবুল হাসান অন্তর ময়মনসিংহ জেলা থানার কাচারি পাড়া এলাকার ভাটিপড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে৷ তিনি ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।

শনিবার বেলা ১২টার দিকে সাভার মডেল থানায় এবিষয়ে প্রেস ব্রিফিং করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (পিপিএম)

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যায়  মোটরসাইকেল যোগে বিরুলিয়ার খাগান এলাকায় যান হাসিবুল হাসান অন্তর ও ফয়সাল সিদ্দিকী বাপ্পী। এসময় পূর্ব বিরোধের জেরে রাহাত সরকার, মনছুর, আশিক, সিফাত, সাহিম ও টুটুলসহ ১০/১২ জন অন্তরের সঙ্গে থাকা ফয়সাল সিদ্দিকী বাপ্পীকে চর থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়। পরে অন্তরকে অপহরণ করে পাশ্ববর্তী বউবাজারের একটি বাগানে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

আহত অন্তরকে আশুলিয়ার রাজু হাসপাতাল ও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার। নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর অন্তর মারা যান।

এ ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি প্রক্টর মো. বদরুজ্জামান বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দয়ের করলে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে প্রধান আসামি রাহাত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ