ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৪:৩৪

"সমবায় করেছি দেশ" স্মার্ট হবে বাংলাদেশ"এই প্রতিপাদ্যে চাঁদপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

৪ নভেম্বর শনিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান প্রধান অতিথির বক্তব্য বলেন, আমাদের এই দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে এবং তা বাস্তবায়ন করতে হলে সমবায় হচ্ছে একটি অন্যতম মাধ্যম।

আর এই সমবায়ের অনেকেই ঋণ নিয়ে উপকৃত হচ্ছেন অনেক বেকার যুবকরা ও স্বাবলম্বী হচ্ছে। আর এই ঋণ দেয়া নেয়া নিয়ে ও অনেক সময় সমবায়দের অনেক সমস্যায় পড়তে হয়। এখানে ঋন নিয়ে অনেকেই উদাও হয়ে যায়। সে সমস্যা গুলো নিজেরাই মিটাতে  চেষ্টা করবেন। কারন আদালতে যাওয়া ভালো কাজ নয়। তবে সমবায় সমিতির সুদের হার কমানোর জন্য সমিতির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, জেলা সমবায় অফিসার মজিবুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শওকত জামিল সৈকতসহ বিভিন্ন সমবায় সমিতির ব্যক্তিবর্গ।
জেলার শ্রেষ্ঠ চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ  করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য রেলি সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ