ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আওয়ামী লীগই দেশের মানুষের ভোট পাওয়ার যোগ্য দাবিদার: সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৪-১১-২০২৩ বিকাল ৫:১৬

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে নজমিয়া কামিল মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে সুন্দর ও সাবলীলভাবে ধর্ম-কর্মের সুযোগ করে দিয়েছেন। ধর্মীয় শিক্ষার প্রসারে মাদরাসাগুলোতে দিয়েছেন নতুন নতুন নান্দনিক ভবন। মাদরাসা শিক্ষার কল্যাণে নিয়েছেন যুগোপযোগী নানান প্রদক্ষেপ।

তিনি আরও বলেন, জমিদার ও পীরের ছেলে চৌদ্দগ্রামের এমপি হয়ে জনগণকে ঠকিয়েছে। ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ বলে ভোট নিয়ে তারা এমপি নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামে মানুষকে ফাঁকি দিয়েছে। কৃষকের সন্তান মুজিবুল হক এমপি হয়ে চৌদ্দগ্রামের মানুষকে ঠকায়নি। আমি সুখে-দুখে সবসময় তাদের পাশে ছিলাম। আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। চৌদ্দগ্রামের সকল উন্নয়ন আওয়ামীলীগের আমলেই হয়েছে। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগই দেশের মানুষের ভোট পাওয়ার যোগ্য দাবিদার উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন।

চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা গর্ভনিং বডির সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সিরাইশ রহমানিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ. ন. ম মোখলেছুর রহমান নোমান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ‘উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খাঁন, মাহামুদুর রহমান খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জাকির হোসেন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম জাহিদ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মাহফুজ আলম, জাফর ইকবাল, নায়িমুর রহমান মজুমদার মাছুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, ফয়জুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওলানা আহসান উল্যাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী উল্যাহ, মাদরাসা শিক্ষক সমিতির সদস্য মাওলানা এ কে এম ইউসুফ, ভুলকরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, বসন্তপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, গাছবাড়িয়া মাদরাসার সহকারী শিক্ষক গোলাম গাউস, গুনবতী মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়া ভূঁইয়া, ছুপুয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা শহিদ উল্যাহ, খিরনশাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান ও কাশিনগর ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আয়াত উল্যাহ প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা