আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকবে- এমপি শিবলী সাদিক
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের মানুষ নিরাপদে থাকবে। আ’লীগ ক্ষমতায় না থাকলে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এজন্য সব ষড়যন্ত্র মোকাবিলা করে মুক্তিযুদ্ধের চেতনার সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত 'স্মার্ট বাংলাদেশ' বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার সকাল ১১টায় কাটলা ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন আ’লীগের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে গতিশীল করার লক্ষে কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন কাটলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশের উন্নয়ন রুদ্ধ করতে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি রাজনৈতিক দেউলিয়া হয়ে চলন্ত বাসে জলন্ত আগুনে জীবন্ত ও ঘুমন্ত নারী ও শিশুসহ বহু মানুষকে হত্যা করেছে। আগামী নির্বাচন সামনে রেখে তারা হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই বিএনপি-জামাত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেন্টার কমিটিকে পাঁচ ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেন এবং দলের সকল নেতাকর্মীদের ভোটারদের সু-সংগঠিত করে নিরাপদে ভোট কেন্দ্রে এনে ভোট প্রদানে উৎসাহিত করার আহবান জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, রহমত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুরাদ ইসলাম।
এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করেন শৈলান হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ কামাল হোসেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied