ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৩ বিকাল ৫:৪১
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে ‘সমবায় গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও র‌্যালী আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। 
বিশেষ অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, বালিঘাটা (পাঁচবিবি) বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা সমবায় ফোরামের সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব প্রমুখ।
সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে প্রয়াত সমবায়ী স্মরণে এক মিনিট নিরবতা পালন ও সমবায়ে বিভিন্ন পর্যায়ে অবদান রাখায় সমিতির সভাপতি, সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
 এই অনুষ্ঠানে উপজেলার ৩২৩টি সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার