লামা উপজেলায় পাচারের সময় ১৮০০শ ইয়াবা আটক ১
বান্দরবানের লামায় মোটর সাইকেলে পাচারকালে ১৮০০ পিস ইয়াবা সহ আব্দুর শুক্কুর নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে লামা থানা পুলিশ। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ।
ইয়াবা সহ আটক আব্দুর শুক্কুর (৩৭) আলীকদম উপজেলার নয়া পাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাগান পাড়ার হাবিবুর রহমান ও সাবেকুন্নাহার এর ছেলে।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক নাইমুল হক বলেন, বিকেল সাড়ে ৩টায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে লামা চকরিয়া সড়কের লাইনঝিরি মোড়ে অবস্থান নিই। এসময় হলুদ রংয়ের টিভিএস এপাসি মোটর সাইকেলে করে আলীকদম হতে আব্দুর শুক্কুর (৩৭) নামে ব্যক্তি আসলে আমরা তাকে গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় তার হস্তগত মোটর সাইকেলের হেডলাইট বক্স থেকে পলিথিন ও নীল পলিব্যাগে মোড়ানো ১০টি প্যাকেটে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আব্দুর শুক্কুর ও তার মোটর সাইকেল আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এই বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied