তানোরে অবরোধ সমর্থনে সড়কে খড় জ্বালিয়ে বিএনপির পিকেটিং
রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া বাজার থেকে কিছুর দুরে চৌকিরহাট এলাকায় সড়কে খড় জ্বালিয়ে অবরোধ সমর্থনে পিকেটিং করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। আজ সকাল ৭টার দিকে এই পিকেটিং করেন তারা। এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, ঠিকাদার ইয়াসিন আলী শাহ, মাহবুর মোল্লা, চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিউতুল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী পলি বেগমসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তানোর থানার অফসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied