অবরোধের প্রতিবাদে কোনাবাড়ী থানা আ.লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বিএনপিসহ সমমনা দল ও জামাতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচীর প্রথম দিনে কোনাবাড়ী থানার বিভিন্ন এলাকায় শক্ত অবস্থানে আছেন ক্ষমতাসীন আ.লীগের নেতাকর্মীরা।
বিএনপির সন্ত্রাস নৈরাজ্য থেকে জানমালের নিরাপত্তা দিতে কেন্দ্রের নির্দেশে তারা মাঠে আছে বলে জানিয়েছেন। এর মাধ্যমে আ.লীগ জনগণের পাশে আছে সেই বার্তাও দিতে চায় তারা।
রোববার (৫ নভেম্বর) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কোনাবাড়ীতে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তারা ।
কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি আব্দুর রহমান মাষ্টার বলেন,কোনাবাড়ী এলাকায় কেউ যেন ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোন ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।
বিএনপির জামাতের সন্ত্রাস নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে আমাদের নেতাকর্মীরা সড়ক পাহারা দিবে।
এসময় কোনাবাড়ী থানা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান এম এ,সহ-সভাপতি সোলেমান মিয়া, শফিকুল আমিন তপন,৯ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাষ্টার, ১০ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied