ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁয় সরকারি রাস্তার জায়গাতে প্রভাবশালী'র পাকা ঘর নির্মানের অভিযোগ


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ৫-১১-২০২৩ দুপুর ২:৩৫
নওগাঁর বদলগাছি আধাইপুর এলাকাধীন কাদিবাড়ী খেয়াঘাট  ব্রিজ সংলগ্ন চৌরাস্তার মোড়ে সরকারি জায়গায় গায়ের জোরে পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। গত ২৯ মার্চ ২০২৩ এলাকাবাসীর পক্ষ্যে সাক্ষরিত বেশ কয়েকজন সচেতন নাগরিক উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ অভিযোগ দাখিল করেন।ওই পত্রে  রাস্তার উপরে নির্মান সামগ্রী রাখায় এলাকার ও অন্য এলাকার যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন,আছে যে কোন সময় সড়ক দূর্ঘটনার  মারাত্নক ঝুঁকিও বলে উল্লেখ্য করেন এলাকাবাসী।  এর পরিপ্রেক্ষিতে নির্মান সামগ্রী তুলে নেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ্যে ১৫ জন স্থানীয়রা গণস্বাক্ষর কপিও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেন। অভিযোগের আবেদন প্রাপ্ত হয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান সাক্ষরিত পত্রে অভিযুক্ত উপজেলাধীন দেউলিয়া মহল্লার মৃত শফির হোসেন চৌধুরির পুত্র মোঃ মুকুল হোসেন চৌধুরীকে নির্মান কাজ বন্ধ করার আহ্বান জানান।  আইন অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন মর্মে, অতি সম্প্রতি এলাকাবাসী উপজেলার সংশ্লিষ্ট অফিস সমূহে এলাকাবাসীর অভিযোগ ও উপজেলা প্রকৌশলীর নিষেধাজ্ঞার কপি সংযুক্তি করে  লিখিত ভাবে আবারো আবেদন (অনুলিপি আকারে) করেন। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমরা তো জায়গা ছেড়ে দিয়েছি,জমি অধিগ্রহণও হয়নি। আমাদের এ নিয়ে কোন আপত্তি নেই।তিনি আরো যোগ করেন সবাই জায়গা ছাড়লে ওনি ছাড়ছেন না কেন? আইন কী সবার জন্য সমান নয়? 
 
এ বিষয়ে বদলগাছি  উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান বলেন, এলাকাবাসীর আবেদনের পরেই নির্মান কাজ বন্ধ রাখার আহ্বান করা হয়।
সেখানে জমি অধিগ্রহণ হয়নি কোন মালিকদের।তাদের আপত্তিও নেই, কারন রাস্তা তো এলাকাবাসী সকলেই ব্যবহার করবেন। 
তিনি (অভিযুক্ত)  যদি ওই জায়গার প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে কোন বাঁধা নেই। আর যদি তা রাস্তার জায়গা বা সরকারের আওতার মধ্যে পড়ে তাহলে তা নিশ্চিত হয়ে আইনি ব্যবস্থা নিবে প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মোসাঃ আতিয়া খাতুন বলেন, আমি সরেজমিনে গিয়ে নির্মান কাজ বন্ধ ও নির্মান সামগ্রী'র জন্য যাতে মানুষের ভোগান্তি না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। লিখিত আবেদন /অভিযোগ প্রদান করলে তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির