ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

সিন্দুকছড়ি জোনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৫-১১-২০২৩ দুপুর ৩:৩১

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর ২০২৩) দুপুরে সিন্দুকছড়ি জোন এলাকায় নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ব্যবস্থা করা হয়। 

সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন। 

এতে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক, মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. মাহমুদুন্নবী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মাঈন উদ্দিন, গুইমারা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেমং মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন এতে অংশ নেন। 

গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর, মানিকছড়ি থানার ওসি আনচাররুল করিম, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমাসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন। 

এর আগে সিন্দুকছড়ি জোন প্রশিক্ষণ মাঠ উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়াও ফুলেল বরন, অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রীতিভোজ ও বিশেষ মোনাজাতে অংশ নেন আগত অতিথিরা।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

টুঙ্গিপাড়ার কৃতী সন্তান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম, উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী

দুই মামলায় সাভার থানা ছাত্রদল নেতা মাহাবুব সামিরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদ সীমার ২৩ সেন্টিমিটার উপর, বাড়ছে আতংক

বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

নদীতে ইটের সঙ্গে বাঁধা নবজাতকের মরদেহ,পূর্বধলায় চাঞ্চল্য

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য র‍্যালি

বড়লেখায় মতবিনিময় সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী; সরকারকে ভূতে পেয়েছে তাই উল্টো পথে হাঁটছে

মায়ের মুক্তি চেয়ে ৮ বছরের শিশুর নীরব আকুতি, কোটালীপাড়ায় ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান

মাদক যেন ফেরিওয়ালার বাদাম, হাত বাড়ালেই মিলছে

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ