ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আমেরিকার রাষ্ট্রদূত বিএনপির নিরাপত্তা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেনঃ জয়পুরহাটে হুইপ স্বপন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৫-১১-২০২৩ দুপুর ৩:৪৯
জাতীয় সংসদের হুইপ ও  বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন,বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির নিরাপত্তা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমরা কি বুঝি না পেছনে আপনাদের ষড়যন্ত্র কি? আপনারা ফিলিস্তিনিদের ফিলিস্তিন থেকে উৎখাত করেছেন। আপনারা ওই জেরুজালেমের পবিত্র মাটি থেকে গাঁজা ও পশ্চিম তীরের পবিত্র মাটি থেকে ফিলিস্তিনি মুসলমানদের উৎখাত করেছেন? আমরা গরিব ছিলাম বলে তখন আমাদের লোক দেখানো দয়া দেখিয়েছেন। এখন আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধনী হচ্ছি বলে আমাদের পছন্দ হয় না।আমাদের কি আবার আপনারা ফিলিস্তিন বানাতে চান?
 
গতকাল  বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
 
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা,
আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান  মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল  প্রমূখ। 
 
একনেকে ৪৯৯ দশমিক ৯০ কোটি টাকার জয়পুরহাট জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন ও এ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
নগরিক সভায় জয়পুরহাট-২ তথা কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ৬৩টি গ্রামীণ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও টিআর কাবিখা খাত থেকে ৪২৫টি গ্রামীণ গলিতে ইট বিছানো কাজের উদ্বোধন করা হয়।  

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত