পাহাড়ে ট্রাকে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়ায় সড়ক অবরোধ
খাগড়াছড়িতে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে ট্রাকে আগুন, পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ।
রবিবার (৫ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে খাগড়াছড়ির জিরো মাইল সংলগ্ন আলুটিলায় একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বিত্তরা।
অপরদিকে সকাল সোয়া ১০টায় পানছড়ি সড়কের সিঙ্গিনালা এলাকায় পুলিশ ও পিকেটারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার হয়েছে। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা মহিলা দল পানখাইয়া পাড়া সড়কে অবরোধের সমর্থনের মিছিল করে।
এছাড়া বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে অবরোধ করছে বলে খবর পাওয়া গেছে। অবরোধের কারণে আভ্যন্তরীণ ও দূর-পাল্লা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও বিজিবি রাস্তায় টহল দিচ্ছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির গণমাধ্যম বিভাগ থেকে প্রেরিত তথ্যে জানা গেছে, হরতাল ও চলমান অবরোধে খাগড়াছড়ির ৮টি উপজেলায় প্রায় ৪ শতাধিক নেতাকর্মীকে আসামি করে পৃথক ৮টি মামলা হয়েছে। মামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক এম এন আবছারকে আসামি করা হয়েছে। এছাড়া বহু সংখ্যক অজ্ঞাতনামা আসামিও রয়েছে।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা