ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শৈলকুপায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধার


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৫-১১-২০২৩ বিকাল ৫:১৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছানুয়ার কাজী (৬০) নামের সাধু বেশের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামের মেহগনি বাগান থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। মৃত ছানুয়ার কাজী রামচন্দ্রপুর গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। তিনি সংসার ত্যাগী বলে পুলিশ জানান।

মৃত ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন জানান, সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি। দীর্ঘদিন সাধু বেশ ধারণ করে রামচন্দ্রপুর বাজারে বসবাস করতেন। আত্মহত্যার কোন কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তাদের ধারণা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুরদাস মন্ডল জানান, রামচন্দ্রপুর গ্রামের একটি বাগান থেকে ছানুয়ার কাজী নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন সংসার ত্যাগী বলে তিনি জানান। ময়না তদন্তের পরেই জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

এমএসএম / এমএসএম

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

ধামরাইয়ে পরীক্ষার প্রশ্নপত্রে গরমিল, বিপাকে শিক্ষার্থীরা

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার

কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু

মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি