ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আমিন বাজার ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ১


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৬-১১-২০২৩ দুপুর ১২:২৬

ঢাকা জেলার সাভার ইউনিয়ন ভূমি অফিসে মুভি বাংলা টিভির সাংবাদিক পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় পবিত্র চন্দ্র নামে এক ব্যাক্তিকে আটক করেছে সাভার থানা পুলিশ।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। আটক পবিত্র চন্দ্র পিরোজপুর জেলার মাধব চন্দ্রের ছেলে।

এ ঘটনায় ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।

নজরুল ইসলাম জানান, সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি রবিবার সকালে ইউনিয়ন অফিসে এসে দুর্নীতির অভিযোগ তুলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয় সাংবাদিকদের কাছে তার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করেন। কিন্তু তিনি আসলে কোন সাংবাদিক নন। মামলার বাদীর তথ্যমতে মুভি বাংলা টিভির ব্যবস্হাপনা পরিচালক মাধ্যমে খোজ নিলে সাংবাদিক পবিত্র চন্দ্র চাকুরীচ্যুত থাকার সুযোগে এই ধরনের অপকর্ম করে আসছে বলে জানান। 

সাভার আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে তিনি চাঁদা চাওয়ায় এই ব্যক্তিকে চাঁদাবাজির মামলা দায়ের করে সাভার মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার