খুলনায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৯ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় দুইজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৯৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ৫৪ জন খুলনা ও যশোরের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঝিনাইদহে ৫২, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০, কুষ্টিয়ায় ৪৯, নড়াইলে ৩১, মাগুরায় ৩০, মেহেরপুরে ২৬, বাগেরহাটে ২০, চুয়াডাঙ্গায় ৩৬ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ২৬ হাজার ৮১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৩০০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৩ জন রোগী। এ ছাড়া চলতি বছর বিভাগে ৯৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৪, যশোরে ১৬, কুষ্টিয়ায় ১৭, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮, ঝিনাইদহে ৯, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২, মাগুরায় ৬, নড়াইলে ৫ এবং সাতক্ষীরা ও বাগেরহাটের হাসপাতালে একজন করে মারা গেছেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত