ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে চা শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২১ বিকাল ৫:০

সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবদানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় নিউ দাঁতমারা চা বাগানের ১২৮ জন শ্রমিকদের মাঝে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে ৬ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) নিউ দাঁতমারা চা বাগান কার্যালয়ের সামনে শ্রমিকদের মাঝে অনুদানের এ চেক হস্তান্তর করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

শিক্ষক নেতা মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, পুরুষ ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আচার্য, দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলম, নিউ দাঁতমারা চা বাগানের পরিচালক আবু সাইদ চৌধুরী,  ব্যবস্তাপনা পরিচালক আতাহার আলী, দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম আপছার, ছাত্র নেতা জয়নাল আবেদীন, মীর মুরশেদ, আক্কাস আলী, জামাল, কামাল, মোতালেব প্রম‍ুখ।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার