সাহস থাকলে দেশে আসুন, তারেককে বললেন শামীম ওসমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, শ্রমিক পুড়িয়ে মারা হচ্ছে। এমনকি এক পুলিশ সদস্যকে হত্যা করে ওই মৃত মানুষটিকে চাপাতি দিয়ে কোপানো হলো। সাহস থাকলে বাংলাদেশে আসুন তারেক রহমান।
সোমবার (৬ নভেম্বর) সকাল বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যথাসময়ে নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, যারা বাচ্চা ছেলেদের মিথ্যা আশ্বাস দিয়ে, বিভিন্ন প্রলোভনে আন্দোলনের নামে মাঠে নামাচ্ছেন, তারা ছেলেগুলোর ক্যারিয়ার নষ্ট করছেন। এই ছেলেগুলো নাশকতা, জ্বালাও- পোড়াও মামলার আসামি হলে তখন নেতাদের আর খুঁজে পাওয়া যাবে না।
বিএনপির প্রতি জনসাধারণের সমর্থন নেই উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে বিএনপির প্রতি মানুষের কোনো সমর্থন নেই। কেননা অসত্য সত্যের সাথে আর ন্যায় অন্যায়ের সঙ্গে লড়াইয়ে পারে না কখনোই।
বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জকে শান্ত রাখুন। জনগণ ক্ষেপে গেলে কেউ রক্ষা পাবেন না। তখন সেই পুলিশের কাছেই আসবেন, যাদেরকে এখন কুপিয়ে কুপিয়ে মারছেন। আমরা ধৈর্য্য ধরছি, কেননা আমাদের ধৈর্য্য ধরতে বলা হয়েছে। কেউ গাড়ি চালাতে না চাইলে চালাবেন না। কিন্তু গাড়ি চালালে তার গায়ে আগুন দিয়ে অভিশাপ নিয়েন না। ওই অভিশাপ আল্লাহর আরশে পৌঁছে যায়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বঙ্গবন্ধু সবাইকে বিশ্বাস করতেন, কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাসঘাতকদের চিনে রেখেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট