রাঙ্গুনিয়ায় কুতুবিয়া জামে মসজিদের কমিটি গঠন
রাঙ্গুনিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে সমাজে সকলের উপস্থিতিতে কুতুবিয়া জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) ২০২৩ইং তারিখে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ ওয়ার্ড পূর্ব সরফভাটা কুতুবিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এশা নামাজের পর উক্ত কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন এর সঞ্চালনায় পরামর্শ সভায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মাদ আলম শাহ্, সকলের পরামর্শ অনুযায়ী "আমীর" হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা মোহাম্মদ শোয়াইবুল ইসলাম। এতে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ মুছা, ইব্রাহিম সওদাগর, আব্দুল মান্নান চৌধুরী, মোহাম্মদ আইয়ুব, আইয়ুব খান, মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওলানা নুরুল আবছার, বদিউল আলম, মোহাম্মদ বজল, মোহাম্মাদ কাসেম, মোহাম্মদ কামাল, ফরিদ সওদাগর, মাওলানা নুরুল আফসার, মোঃ দিদার, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ শাহদাত, মোহাম্মদ রহিম, মোহাম্মদ হাছান, মোহাম্মদ আলমগীর, ইমাম উদ্দিন, মুবিন বিন সোলাইমান, মহিউদ্দিন, মার্শাল টিটু, আসাদ, নওশাদ, ওবায়দুল্লাহ, সোহেল প্রমুখ।
এ সময় সকলের কাছ থেকে পরামর্শ নিয়ে আংশিক কমিটির নির্বাচিত হয়। এতে মাওলানা মোহাম্মদ মুছা সভাপতি, আইয়ুব খান সেক্রেটারি ও মোঃ আসাদকে কোষাধক্ষ্য হিসাবে নির্বাচিত করা হয়। পূর্ণাঙ্গ কমিটি খুব শীগ্রই গঠন হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, দৃষ্টিনন্দিত কারুকার্যে সজ্জিত মসজিদটির পাকা দালান নির্মিত হয় ১৯৮৬ সালে। জানা যায়, কথিত আছে প্রায় ২০০ বছরের পুরনো এই মাটির মসজিদে রাত্রে জিন জাতি নামাজ পড়ে। মসজিদের অবকাঠামো ও ধর্মীয় বিষয়ক সার্বিক উন্নয়নের জন্য শুরু থেকে মসজিদের কমিটি গঠন করা হতো। দীর্ঘ সময় ধরে সভাপতি আব্দুল মান্নান চৌধুরী ও সেক্রেটারি মোঃ আইয়ুব দায়িত্ব পালন করে আসছে, তাই এলাকাবাসী মনে করেন নতুন করে কমিটি করার প্রয়োজন যাতে প্রবীণদের সাথে সাথে নবীনদের কাদে কিছু দায়িত্ব দিলে ভবিষ্যৎ প্রজন্মের সমাজ পরিচালনা করতে সক্ষম হবে।
এমএসএম / এমএসএম
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা
শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন
আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
Link Copied