পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে নব বধূর মৃত্যু
খুলনার পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে নব বধূ আয়শা খাতুনের মৃত্যু হয়েছে। নিহত আয়শা খাতুন (১৭) কপিলমুনি ইউপির প্রতাপকাটী গ্ৰামের নব বিবাহিত কাঁকড়া ব্যাবসায়ী সাদ্দাম হোসেনের স্ত্রী। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক স্বামী সাদ্দাম হোসেন ও তার মা।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘআটা বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রাড়ুলি ইউপির ষষ্ঠী তলার বাপের বাড়ি থেকে শশুর বাড়ী যাওয়ার পথিমধ্যে (মোটরসাইকেল যোগে) আগরঘাটা ভেদামারা মোড়ে পাইকগাছা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা জ-০৪-০০৬১
খুলনা গামী বাস মটরসাইকেলকে ধাক্কা দিলে পড়ে গেলে আয়শা খাতুন (১৭) মাথার উপর দিয়ে বাস চলে যায়। এসময় ঘটনাস্থলে আয়শা খাতুনের মৃত্যু হয়। আয়শা খাতুনকে বাস চাপা দিয়ে চলে যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত একজন মটরসাইকেল চালিয়ে বাদামতলা নামক স্থানে ড্রাইভারসহ বাসটিকে আটক করে।
উপস্থিত জনতা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানা ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট শেষে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied