বশেমুরকৃবি ও শের-ই-কাশ্মির বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্মশালা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ও শের-ই-কাশ্মির কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে ভবিষ্যৎ সহযোগিতার উপর ইন্টারেক্টিভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মির সত্যিই এক অপূর্ব মোহময় স্থান। আর এ স্থানে অবস্থিত শের-ই-কাশ্মির কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা অচিরেই একটি সমঝোতা স্মারক চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছি যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তিনি ভবিষ্যতে দু’টি বিশ্ববিদ্যালয়ের সাথে কৃষি, গবেষণা, প্রযুক্তি ও এমএস ও পিএইচডি ডিগ্রি প্রদান বাস্তবায়ন কৌশল নিয়ে সহযোগিতা প্রণয়ণের পরিকল্পনার কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে এ কর্মশালায় পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অগ্রগতি বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন। এসময় শের-ই-কাশ্মির কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও মনিটরিং) ড. হারুন রশিদ নায়েক, পরিচালক (সম্প্রসারণ) ড. দিল মোহাম্মদ মাখদুমি, শের-ই-কাশ্মির বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থাপনা করেন। চার সদস্যে প্রতিনিধি দলের মধ্যে আরো ছিলেন ভেজিট্যাবলস বিভাগের প্রধান ড. বাসিরাত আফরোজ এবং এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রফেসর ড. সমিরা কাইয়ুম। আলোচনায় প্রতিনিধি দল এসকল বিষয় নিয়ে একমত প্রকাশ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করায় শের-ই-কাশ্মির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বশেমুরকৃবি’র কৃষি আবহাওয়া বিভাগের প্রধান প্রফেসর নাসিমুল বারী। এসময় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীন, পরিচালক, রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied