ফ্রি অক্সিজেন সেবা নিয়ে আলো ছড়াচ্ছে 'আলোকিত চন্দনাইশ'
সারাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চলছে তীব্র অক্সিজেন সংকট। করোনা রোগীর ঠাঁই হচ্ছে না হাসপাতালেও। আবার করোনায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেকে চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। এই জরুরি অবস্থায় অক্সিজেন সংকটে পড়ে বিপন্ন হচ্ছে অনেকের জীবন। এ অবস্থায় রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে চট্টগ্রামের ‘আলোকিত চন্দনাইশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
কারো ফোন পেলেই রাত-বিরাতে অক্সিজেন নিয়ে বাসাবাড়িতে কিংবা হাসপাতালে ছুটছেন এই সংগঠনের নেতৃবৃন্দ। ইতোমধ্যে তাদের এ উদ্যোগ চারদিকে প্রশংসা কুড়িয়েছে। মানব সেবার এ উদ্যোগ গ্রহণ করে ‘আলোকিত চন্দনাইশ' সংগঠনের স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে চন্দনাইশে ৭টি ও পটিয়ায় ২টিসহ বিভিন্ন রোগীকে মোট ৯টি ফ্রি অক্সিজেন দিয়েছেন।
এ ব্যাপারে সংগঠনের অ্যাডমিন মো. আবু সাঈদ মুন্না জানান, রোগীদের রক্ত দেয়ার পাশাপাশি সমাজ উন্নয়নে পরিচালিত হচ্ছিল আমাদের স্বেচ্ছাসেবী এ সংগঠনের কার্যক্রম। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রান্তিক রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবার সিদ্ধান্ত নেয়া হয়। সে লক্ষ্যে সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রাথমিক পর্যায়ে ৯টি সিলিন্ডার নিয়ে গত ৬ আগস্ট আমাদের যাত্রা শুরু হয়।
এদিকে, তাদের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চন্দনাইশের সর্বস্তরের জনগণ। চলমান করোনা সংকটে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এই সংকট মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি