ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ট্রেনের চাকায় হাত-পা বিচ্ছিন্ন স্টেশন মাস্টারের


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ২:২৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়েছে এক স্টেশন মাস্টারের। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনার শিকার স্টেশন মাস্টারের নাম মো. আব্দুস সোবহান আকন্দ। অবসর গ্রহণের পর আব্দুস সোবহান চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেল স্টেশনে কর্মরত আছেন।
 
এব্যাপারে মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান জানান, ডিউটি শেষ করে স্টেশন মাস্টার আব্দুস সোবহান তার গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী আন্তঃনগর ৭১৩ আপ  করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠতে ছিলেন। ট্রেনটি ছেড়ে দিলে চলতি ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে তিনি প্লাটফরমের নিচে পড়ে যান। তখন ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
 
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়ায় নিয়ে যাওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা