ঠাকুরগাঁও জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন
দুই কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ শীষক প্রকল্পের আওতায় দুই কোটি ৭৪ লক্ষ ৬১ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেন ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন; আর এই উন্নয়নের ধারাবাহিকতায় আজ জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির ভবনের উদ্বোধন করা হলো। এভাবেই বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে বর্তমান সরকারের উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশকে আমরা উন্নত রাষ্ট্র ও স্মার্ট দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারের সঙ্গেই থাকুন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ