জয়পুরহাটে ৮ কোটি টাকা ব্যয়ে ১২টি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন
জয়পুরহাট সদর উপজেলার ৪ টি ইউনিয়নে মোট ১২ টি নতুন রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এসব রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকাল থেকে জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়নে ২ টি, দোগাছী ইউনিয়নে ৪ টি, চকবরকত ইউনিয়নে ২ টি এবং ধলাহার ইউনিয়নে ৪ টি করে মোট ১২ টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, উপ-সহকারী প্রকৌশলী দৌলতুজ্জামান কাফি, ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, দোগাছী ইউপি চেয়ারম্যান সামসুল আলম সুমন, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এবং জাহিদ ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহিদ ইকবাল প্রমুখ।
এ বিষয়ে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু বলেন আমার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন হয়েছে এবং এখনও হচ্ছে। এত গুলো রাস্তার নির্মাণ কাজ এক সাথে উদ্বোধন করতে পেরে অনেক ভালো লাগছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন পেলে এবং এমপি নির্বাচিত হলে আমার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এতগুলো রাস্তার নির্মাণ কাজ একসাথে অনুমোদন করার জন্য।
এসব রাস্তা নির্মাণের ফলে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। এবং সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied