পটুয়াখালীতে শ্রমিক লীগের মানববন্দন অনুষ্ঠিত
পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা মো. খলিলুর রহমানসহ ৪ জন শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুঁইয়া, জেলা জাতীয়তাবাদী শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গনি হাওলাদার, কাউন্ডিলর মো. জাহিদ সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, জেলা ছাত্রলীগের তানভীর হাসান আরিফ, সহ-সভাপতি হৃদয় আশিষ, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম গাজীসহ শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতা- কর্মী।
প্রকাশ, গত ২৯ অক্টোবর বিএনপির ৩ দিন অবরোধের প্রথমদিন শ্রমিক লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনায় জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, শ্রমিক লীগ নেতা মো. রুবেল, টিপু প্যাদা ও সাঈদ সিকদারকে আসামী করে মামলা দায়ের করে। বক্তারা মিথ্যা মামলার প্রতিবাদ করে তা প্রত্যাহার করার দাবী করেন এবং বিএনপির তৃতীয়বার আহুত অবরোধে রাজপথে থাকার জন্য শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied