শিবচর থেকে এক বছর আগে চুরি হওয়া ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেফতার ২
মাদারীপুর জেলার শিবচরের উমেদপুর থেকে প্রায় এক বছর আগে চুরি হওয়া একটি মালবাহী ড্রাম ট্রাক সোমবার(৬ নভেম্বর) রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে উদ্ধার করেছে। এই ঘটনার সাথে জড়িত চোর চক্রের দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।
মামলার বিবরণ ও শিবচর থানা পুলিশ জানায়, গত ২০২২ সালের ২৯ আগষ্ট রাতে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের মো: সোহেল খানের মালিকানাধীন একটি মালবাহী ড্রাম ট্রাকটি চুরি হয়ে যায়। পুলিশ গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের ফজলুল হকের বাড়ির সামনে রাস্তার উপর থেকে ড্রাম ট্রাকটি পুলিশ উদ্ধার করে।
এসময় মানিগঞ্জের সিংগাইর থেকে ডাম ট্রাকটি উদ্ধার করে। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের চোর চক্রের সদস্য তোফাজ্জেল হোসেন (৪০) এবং ড্রাম্প ট্রাকের চালক মো আবু তালেবকে(২৩) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত তোফাজ্জেল হোসেন সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের শামসুল হকের ছেলে এবং ড্রাম ট্রাকের চালক একই উপজেলার মানিকনগর গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে বলে পুলিশ জানায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান, 'শিবচর থেকে চুরি হওয়া মালবাহী ড্রাম ট্রাকটি গতকাল সোমবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়। পুলিশ চোর চক্রের সদস্য তোফাজ্জেল হোসেন (৪০) এবং ড্রাম্প ট্রাকের চালক মো আবু তালেবকে (২৩) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আরো সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে।'
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied