গলাচিপায় পঠন দক্ষতা, মা সমাবেশ ও কাব স্কাউটিং পরিদর্শন করেছেন
শহর থেকে গ্রাম পর্যায়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে পটুয়াখালী জেলা শিক্ষা অফিস। এর মধ্য রয়েছে বিভিন্ন স্কুল পরিদর্শন, মা ও অভিভাবক সমাবেশ, পঠন দক্ষতা উন্নয়ন কার্যক্রম মূল্যায়ন সহ নানান পদক্ষেপ।
তার ধারাবাহিকতায় সোমবার (০৬ নভেম্বর) গলাচিপা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার এ আর এম মিজানুর রহমান, মো. মফিজুল ইসলাম, গলাচিপা উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন ও দ্বীপ শিখা জয়ন্তী।
সোমবার সকালে হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। এসময় তিনি স্কুলের কাব স্কাউটস শিক্ষার্থীদের কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি ডাকুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে যোগ দেন। মা সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন, বাচ্চাদের স্কুলে প্রতিদিন পাঠাতে হবে ও খোঁজ খবর নিতে হবে যাতে করে বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হয়।
এদিকে দুপুরে রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঠন দক্ষতা উন্নয়ন কার্যক্রম মূল্যায়ন করেন জেলা শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। তিনি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বিভিন্ন অধ্যায় থেকে একটি করে অনুচ্ছেদ পড়তে বলেন। তারপর পাঠ্যের বিষয়বস্তু সম্পর্কে কিছু স্পষ্ট, বিশদ প্রশ্ন ও শব্দের বানান জিজ্ঞাসা করেন। এছাড়াও সাধারণ জ্ঞানের দক্ষতা যাচাই করতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ প্রদান করেন।
জেলা শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান সাংবাদিকদের বলেন, প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এরজন্য জেলা শিক্ষা অফিস বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied