বারি ও সিনজেনটা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার বারি’র সেমিনার কক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পক্ষে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. তারিকুল ইসলাম এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেদায়েত উল্লাহ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (বিজনেস সাস্টেনিবিলিটি এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স) সিনজেনটা, মোহাম্মদ শহিদুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. আশরাফ উদ্দিন আহমেদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষিতত্ত্ব বিভাগ) ড. মো. আবু হেনা ছারোয়ার জাহান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমরান খান চৌধুরী। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied